
রংপুর অফিস:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মৃত ও অবসর প্রাপ্ত দুই নারী চিকিৎসককে পদায়ন করা হয়েছে। এছাড়া আরও ৬৩ জনকে একযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবারের (৭ জুলাই) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা গত রোববার র (৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তএ আদেশ বলবৎ থাকবে।
মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা.ফেরদৌস আরা শেখ (৩৯৯১১) নামের একজন মৃত চিকিৎসককে প্রজ্ঞাপন জারি করে পদায়ন করা হয়েছে। চলতি বছরের ২৬ ফেব্রয়ারী মাষে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি রংপুর মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার স্বামী ডা. মনিরুজ্জামান একই কলেজের শিশু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।
এছাড়াও চার নম্বরে থাকা ডা. মমতাজ বেগম (৩২৬৬০) চার মাস আগে অবসরে গেছেন। তার নামও রয়েছে পদায়নের তালিকায়। তিনি শিশু বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
মহামারী কোভিড-১৯ মোকাবেলায় জনসেবা নিশ্চিতে রংপুর মেডিকেল কলেজ এর ৬৫ জন চিকিৎসককে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পদায়ন করা হয়েছে। তার মধ্যে মৃত, ডা.ফেরদৌস আরা শেখ এর নাম তিন নাম্বাওে রয়েছে।
গত রোববার (৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয় বুধবারের (৭ জুলাই) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে অন্যথায় তাদের অবমুক্ত করা হবে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু সাংবাদিকদের জানান,ওই চিকিৎসক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা বিষয়টি স্বাস্থ্যবিভাগকেও জানিয়েছি তবে এটি অনিচ্ছাকৃত ভূল হতে পারে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.