
নিউজ ডেস্ক:
রংপুরের প্রত্যন্ত অঞ্চল সদর উপজেলার পালিচড়া নয়াপুকুর খেলার মাঠে মিনি স্টেডিয়াম তৈরির প্রাথমিক কাজের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫মার্চ) উপজেলার নয়াপুকুর খেলার মাঠে কোদাল দিয়ে মাটি কেটে স্টেডিয়াম কাজের উদ্ভোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক হালিমুল হক, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান মাস্টার, সদ্যপুষ্করিনী ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মোকছেদুর রহমান দুলু, চন্দনপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সনজিৎ তুমার নাড়ু, ফুটবল কোচ মিলন মিয়া প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.