
নিউজ ডেস্ক:
রংপুর সদর উপজেলায় ট্রাক্টরের চাপায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে মহুবার রহমান নামে এক ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সদ্যপুষ্করিণী ইউপির বলাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদ্যপুষ্করিণী ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, নয়াপুকুর এলাকা থেকে ফেরার পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মহুবার মারা যান।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.