
খবর বিজ্ঞপ্তির:
২৬ এপ্রিল বিকেলে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এর চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন সুত্রাপুর দর্শনা পাহাড়ি এলাকায় ‘‘মেসার্স সারা এন্টারপ্রাইজ’’ এর অফিস কক্ষ হতে ‘‘মেসার্স সারা এন্টারপ্রাইজ’’ এর ব্যবস্থাপনা পরিচালক প্রতারক মোঃ সাদ্দম হোসেন (২৯), আরপিএমপি রংপুর‘কে গ্রেফতার করা হয়।
প্রথমিক জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, সে ভুয়া ট্রেড লাইসেন্স ব্যাবহার করে ‘‘মেসার্স সারা এন্টারপ্রাইজ’’ নামে একটি কাচাঁমাল সরবরাহকারী প্রতিষ্ঠান তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে ১০,০০০/- (দশ হাজার) টাকা মাসিক বেতন সাপেক্ষে আত্নসাতের উদ্দেশ্যে নির্দিষ্ট পরিমান জামানত গ্রহণ করে প্রতারনার মাধ্যমে নগদ টাকা হাতিয়ে নিয়েছেন এবং ইতঃপূর্বে ‘‘হেলাল মার্কেটিং কোঃ লিঃ’’ নামে ভুয়া কোম্পানী খুলে প্রতারনা করে আসছে বলে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.