
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর সদরের পাগলাপীর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গিয়ে রনি মিয়া নামে এক হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসে থাকা দুইজন যাত্রী।
আজ শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি মিয়ার বাড়ি লালমনিরহাট বলে জানাগেছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুগাঁওগামী যাত্রীবাহী হৃদয় তাহসান নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৬৯) রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরের বকুল তলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার নিহত হন। আহত হন আরো ২ জন যাত্রী।
তিনি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এছাড়া ক্রেন দিয়ে বাসটি সরিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.