
খবর বিজ্ঞপ্তির:
রংপুর ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
অদ্য ২৬/১১/২০২১ খ্রি. রাত্রি ০২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) স্বপন কুমার রায় এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ১৯ নং ওয়ার্ডস্থ বাংলাদেশ ব্যাংক মোড়ে অবস্থিত সিংগার শোরুমের সামনে চলাচলের পাকা রাস্তার উপর হতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোঃ নুরন্নবী @ লিটন (৪২), পিতা- মৃত তবারক হোসেন, মাতা- মৃত নুরজাহান বেগম সাং- মাষ্টারপাড়া বড়বিল, থানা- গংগাচড়া, জেলা- রংপুরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.