
রংপুর অফিস:
রংপুরে করোনা সংক্রমণ বাড়লেও হঠাৎ সিটি বাজারের সামনের ফুটপাত দখলে করে ভ্রাম্যমাণ আমের হাট বসানোয় বাজারে ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় লকডাউন বাস্তবায়নে দৌড়ে যান সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মোঃ ফিরুজুল ইসলাম। করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউনে রংপুর নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় রাস্তাঘাট ফাঁকা থাকলেও নগরীর সিটি বাজাওে আজও উপচেপড়া ভির দেখাগেছে।
এসময় বাজারে আসা ক্রেতাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে বাজার করতে অনুরোধ জানিয়ে যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের সরকারি বিধিনিষেধ মেনে দোকান খোলা রাখতে সতর্ক করে নাহলে দোকান বন্ধ করে দেবার কথাও বলেন।
এসময় তিনি বলেন,লকডাউনে বাজারে যাতে ভীড় না হয় সেজন্য প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।এবং ক্রেতাদেরকেও অযথা বাজারে ভীড় না করতে অনুরোধ জানানো হয় বলেও জানান তিনি।
এদিকে গত দুইদিনে রংপুরের জেলাপ্রশাসন ভ্রম্যমান আদালত পরিচালনা করে গতকাল লকডাউনের দ্বিতীয় দিনে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় সারাদিনে ৮ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ৫৮ টি মামলায় মোট ১৫হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করছে। এবং ৮ টি উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) স্যার গণ ৫৮ টি মামলায় মোট ২৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে।
রংপুর জেলায় গতকাল সন্ধা পর্যন্ত সর্বমোট ১১৬ টি মামলায় ৪৩ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.