রংপুর সিটি বাজার প্রধান ফটকে গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর সিটি বাজার প্রধান ফটকে ৩টি দৃশ্যমান গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এ গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর মোহাম্মদ, সহ-সভাপতি মোঃ সিরাজ মিয়া, সহ-সাধারন সম্পাদক নুর ইসলাম বাবল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মোঃ শরিফুল আলম অপু, ১নং ব্লক সদস্য ওমর কাজী কোটন, ৪নং ব্লক সদস্য যাদু মিয়া এবং ৫নং ব্লক সদস্য শফিকুল ইসলাম শফি।

গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র মোস্তফা বাজার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু।

এম২৪নিউজ/আখতার।