
নিউজ ডেস্ক ||
প্রথম রমজানের আকাশে দেখা মিলেছে ব্যতিক্রমী চাঁদ। সাধারণত চাঁদের উপরে তারা দেখা যায়। এবার প্রথম রমজানে চাঁদের নিচে তারা দেখা গেছে।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর দেশের সব স্থান থেকে চাঁদের নিচে তারা দেখেছেন স্থানীয়রা। এ নিয়ে সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকে।
কয়েকজন আবহাওয়াবিদ জানান, তারা জীবনে এটি প্রথম দেখলেন-চাঁদের নিচে সঙ্গে লেগে থাকা তারা। যদিও মাঝে অনেক দূরত্ব, কিন্তু এভাবে কোনোদিন চাঁদ ও তারাকে এভাবে তারা দেখেননি।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক মহুয়া শবনম বলেন, ‘চাঁদ আর শুক্রগ্রহ বা শুকতারা একই রেখায় দেখা যাওয়ায় এমন দেখাচ্ছে।’ সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.