
রংপুর অফিস:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার চেষ্টায় আজ সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে আগুনের সুত্র পাত ঘটে । এ সময় তাড়াহুড়ো করে নীচে নামতে গিয়ে রোগী ও স্বজন সহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আগুনে ৭ নম্বর ওয়ার্ডের ১৫টি বেড সহ কয়েকটি কক্ষ ক্ষতি গ্রস্থ হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টার দিকে ৭ নম্বর ওয়ার্ডে এক মানসিক রোগী তার বেডের পাশে আগুন ধরিয়ে দেয়। এরপর মুহূর্তে অন্যান্য বেডে ছড়িয়ে পড়ে।মুহূর্তেও মধ্যে পাশের কয়েকটি কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ শামিমা পারভীন কুলসুম বলেন, ৭ নং ওয়ার্ডে চর্ম, যৌন, হেমাটোলজি, নিওরো মেডিসিন, হেপাটোলজি, রেসপেকটরি মেডিসিন, মানসিক বিভাগসহ মোট সাতটি বিভাগ রয়েছে। এর মধ্যে মানসিক বিভাগের এক রোগী ভুলবশত আগুন ধরিয়ে দিলে শর্ট সার্কিটের কারণে আগুন দ্রæত ছড়িয়ে বারান্দা ও ডাক্তারের চেম্বার পর্যন্ত পৌঁছে যায়। এসময় আগুনে ৪০টি ম্যাট্রেস, ১০টি বেড, কম্পিউটার ও একটি ল্যাপটপ পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে রোগীদের সরিয়ে নেওয়ার কারণে কেউ আহত হননি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত নার্স আসমা বেগম জানান, ঘটনার সময় তারা ওয়ার্ডেই ছিলেন। হঠাৎ করে আগুন লেগে পুরো ওয়ার্ড ধোঁয়ায় ছেয়ে যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১২ নম্বর বেডের রোগী আসলাম জানান, তার পাশে ১০-১২ বছর বয়সী এক মানসিক রোগী দেয়াশলাই দিয়ে বিছানায় আগুন ধরিয়ে দেয়। এতে অন্যান্য বেডসহ পুরো ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ওয়ার্ডে থাকা রোগীদের দ্রæত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারপরও তাড়াহুড়ো করে তৃতীয় তলা থেকে নিচে নামতে গিয়ে অন্তত ৫০ জন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সব রোগী সুস্থ আছেন।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ছালেহ উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় ছয়টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন, ওই ওয়ার্ডে ভর্তি ৪০ জন রোগী ভালো আছেন। কোনো হতা হতের ঘটনা ঘটেনি। আগুনে মানসিক ওয়ার্ডের বেশি ক্ষতি হয়েছে। এই ওয়ার্ডে চর্ম, যৌন, ও মানসিক রোগীসহ সাত টি বিভাগের রোগী থাকে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।আমরা কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।
[caption id="attachment_32052" align="aligncenter" width="600"]
রমেক হাসপাতালের অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যাওয়া বেড।[/caption]
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রেজাউল করিম জানান, অগ্নিকান্ডের ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসকে জানাই। একই সময় ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের ঘটনায় তিন সদস্যেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কবে নাগাদ কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেবেন সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.