রসিক নির্বাচন: মেয়র পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী

রংপুর অফিস:

রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু।বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আতাউর জামান বাবু। তার সাথে ছিলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সহ নেতা কর্মিরা।

বাবু সাংবাদিকদের বলেন, দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। আমরা সবাই একসঙ্গে নৌকার বিজয়ের জন্য কাজ করবো।

রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আতাউর জামান বাবু বৃহস্পতিবার দুপুরে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে মেয়র পদে মোট ৯ জন প্রার্থী রয়েছেন। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply