
নিউজ ডেস্ক:
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ হবে ইভিএমে। নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, এদিন পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোর বনপাড়া।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন।
সর্বশেষ এ সিটিতে নির্বাচন হয় ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.