
রংপুর অফিস:
রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প হয়েছে। শুক্রবার হারাগাছ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এতে চক্ষু, দন্ত, গাইনীসহ বিভিন্ন রোগের ৬ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়।
সকালে রোটারী ক্লাব অব রংপুর সিনার্জি’র প্রেসিডেন্ট শাহনাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের চার্টাড প্রেসিডেন্ট শাহজাহান কবির একেএস, রোটারীয়ান ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ মুশফিকুর রহমান, অ্যাড. শিরীন আক্তার, মোঃ শফিকুল ইসলাম, মেহবুবা ফেরদৌস, মাহবুব আলম খান, সুলতানা রহমান, কামরুল ভরসা, পপি পারভীনসহ রোটারী ক্লাব অব রংপুর সিনার্জির কর্মকর্তারা।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে আসা চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.