
নিউজ ডেস্ক:
লকডাউন নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। আজ (২০ এপ্রিল) রংপুর মহানগরীতে লকডাউন নিশ্চিতকরণে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
র্যাব-১৩ এর সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন। এসময় সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার বিষয়ে আহবান জানানো হয়। এসময় মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
লকডাউন নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.