
রংপুর অফিস:
রংপুর সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মনকে সচেতন করে তোলে। অপরাধ কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
শনিবার রাতে রংপুর জেলা শিক্ষা অফিস মাঠে নিউ ইঞ্জিনিয়ার পাড়া সন্ধানী সংঘের আয়োজনে আন্তঃ রংপুর প্রাইজমানি একদিনের ডে-নাইট শর্ট সার্কেল, নক'আউট ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।
নিউ ইঞ্জিনিয়ার পাড়া সন্ধানী সংঘের সভপতি আব্দুল মজিদ হিরুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রসিকের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সুমি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রয়্যালটি মেগা মলের ব্যবস্থাপনা পরিচালক আজহাজ্ব তানবীর হোসেন আশরাফী প্রমুখ।
অনুষ্টানটি সঞ্চালনায় করেন সন্ধানী সংঘের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। এসময় সুমি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও রয়্যালটি মেগা মলের চেয়ারম্যান আজহাজ্ব তৌহিদ হোসেন, সন্ধানী সংঘের সহ সভাপতি রাজু
প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। সন্ধানী সংঘ অনেক সুন্দর একটি খেলার আয়োজন করেছে তাদেরকে আমার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সব সময় যেনো এরকম সুন্দর আয়োজন করতে পরে।
প্যানেল মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে বঙ্গুবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাদেরও অগ্রনী ভ‚মিকা রাখতে হবে। কাজেই প্রতিটি শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সু-নাগরিক হওয়ার আহবান জানান।
একদিনের ডে-নাইট শর্ট সার্কেল, নক'আউট ক্রিকেট টুনামেন্টের আহবায়ক মুহাইমিনুল ইসলাম রাফা, সদস্য সচিব আবির হায়দার আকাশ। সার্বিক সহযোগীতা করেন ক্লাবের সদস্য, আজমাইন আবাদি, মেহেদী হাসান মুন্না, আরাফাত সিমান্ত, মেজবাহুল হিমেল, বাধন, মিয়াদ ও সরল।
এই খেলায় ১৬টি দল অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় রেড ম্যাক্স একাদশকে ২ ইউকেটে হারিয়ে চাম্পিয়ন হয়েছেন মাহিগঞ্জ স্টার। রেড ম্যাক্স একাদশ ৬ অভারে ৩৬ রান করেন। ৩৭ রান তারা করেতে ৪ ইউকেট হারিয়ে হাতে ১ বল হাতে রেখে ৩৭ করে জয়লাভ করেন মাহিগঞ্জ স্টার। খেলা শেষে বিজয়ীদলের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.