নিউজ ডেস্ক:
রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। আজ বৃহস্পতিবার তিনি সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। দুপুর ১২ টা ৫ মিনিটে স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান। এসময় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরআগে বুধবার নির্বাচন কমিশন সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুসারে সাদ এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
আরো পড়ুন: ছাত্র নয়, সাংগঠনিক নষ্ট রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্টপতি এরশাদ ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতিকে নির্বাচন করে বিজয়ী হন।
নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মোটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.