
নিউজ ডেস্ক:
শিক্ষার্থীদের সৎ ও আদর্শবান সুনাগরিক হিসেবে গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাহীন স্টোর চালুর কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার রংপুর সদর, গংগাচড়া কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে ২০ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়।
রংপুরের ডিসি আসিব আহসান প্রধান অতিথি হিসেবে সততা স্টোর চালুর এই অর্থ বিতরণ করেন।
এ সময় দুর্নীতি দমন বিভাগীয় পরিচালক আব্দুল করিম, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মেজবাহ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
সততা ও নৈতিক শিক্ষার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে ২০১৬ সালে দেশে সততা সংঘ ও সততা স্টোর চালু করা হয়। এ পর্যন্ত দেশে ২৭ হাজার সততা সংঘ ও আড়াই হাজার বিক্রেতাহীন সততা স্টোর চালু করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.