
রংপুর অফিস:
রংপুরে রোববার থেকে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক কর্মকান্ড বেগবান করতে রংপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এ মেলায় কাপড়, প্রসাধনী, আসবাবপত্র, খেলনাসহ বিভিন্ন পণ্যের ১২০টি স্টল রয়েছে।
রোববার সকালে রংপুর মহানগরীর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
উদ্বোধনী শেষে তিনি সাংবাদিকদে বলেন, করোনা পরবর্তী ক্ষতি গ্রস্থ মানুষেরা ঘুরে দাঁড়িয়েছে। মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে। বাণিজ্য মেলার মাধ্যমে রংপুরের অর্থনীতি গতি পাবে। মেলায় আসা সকল পর্যায়ের মানুষ উপকৃত হবে।এ অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ পাবে। এ মেলার মাধ্যমে রংপুর অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি ফিরবে বলে আমি বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, বিসিবি’র পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক সাব্বির আহমেদ, শাহনাজ বেগম।
উদ্বোধন শেষে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় রকমারি স্টলের পাশাপাশি শিশুদের জন্য দৃষ্টিনন্দন বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.