
নিউজ ডেস্ক:
জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল ১ লা নভেম্বর ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে যুব দিবসে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীতার মাধ্যমে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করে জাতীয় পুরষ্কার প্রাপ্ত হয়েছেন রংপুর নগরীর ১৮ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার শৈবাল রহমান গিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বঙ্গভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আজাহারুল ইসলাম খান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়নের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল-এমপি।
শৈবাল রহমান গিনি যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছেন। তার পরিবারের প্রেরণা থেকে নিজ উদ্দ্যেগে ২০০১ সালে এসএসসি পাশের পর থেকেই হস্ত শিল্পের নানা কাজ করতে থাকেন। বর্তমানে তার ফ্যাশান গার্ডেন এবং ফ্যাশান গার্ডেন বুটিকস জোনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি আরও ব্যপক হারে বেকার যুব মহিলাদের কর্মসংস্থানের প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.