
নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি এবিএম ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন ও হাদিস অনুযায়ী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। প্রতিটি মসজিদে মুক্তব খুলতে হবে। যাতে সেখানে মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে।
শনিবার দুপুরে রংপুর জেলা মডেল মসজিদের নিচতলা অডিটরিয়ামে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিগত বিএনপি ও আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, শহিদ আব্দুল মালেক, শহিদ মতিউর রহমান নিজামী তাদের জীবনের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে কথা বলতে পারছি। বাংলাদেশে কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য তারা রক্ত দিয়ে গিয়েছে। তাদের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা ব্যবস্থা চালু করার ব্যবস্থা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম, রংপুর মহানগর জামাতের আমির এ.টি.এম আজম খান প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.