
রংপুর অফিস:
সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ২ ডিসেম্বর ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে অনুমোদন দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।
উপদেষ্টা কমিটিতে এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়াকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অন্যরা হলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারা বেগম, ডা. মফিজুল ইসলাম মান্টু, অধ্যাপক ডা. আব্দুর রউফ, অধ্যাপক আব্দুস সোবহান, সুফিয়া খাতুন, মোস্তফা তোফায়েল হোসেন, ব্রজ গোপাল রায়, নজরুল ইসলাম চাঁদ, এসএম আব্দুর রহিম, রেজিনা সাফরিন এবং এ. কে. এম মোস্তাফিজুর রহমান।
কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, সভাপতি পদে বিপ্লব প্রসাদ, সহ-সভাপতি মনজিল মুরাদ লাভলু, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এলাহী ফারুক, এ্যাড. আতিকুল আলম কল্লোল, মেরিনা লাভলী, মোহাম্মাদুল হক মুকুল, রুপু মজুমদার, কোষাধ্যক্ষ মো. আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক বিজয় প্রসাদ তপু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. নাসির সুমন, সাংস্কৃতিক সম্পাদক সুনীল সরকার, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, উপ-দপ্তর সম্পাদক কায়েফুল ইসলাম বাঁধন, সাহিত্য সম্পাদক মৌসুমী সরকার ঋতা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম জীবন, অনুষ্ঠান ও মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক এস.বি সুমন, সহ-অনুষ্ঠান ও মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক নুজহাত সাকি, আবৃত্তি বিষয়ক সম্পাদক জিন্নাতুন নাহার, চারুকলা সম্পাদক আহসান আহমেদ।
এছাড়াও কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সুশান্ত ভৌমিক, শাহ আলম, ডা. সমর্পিতা ঘোষ তানিয়া, অনিন্দ্য আউয়াল, সারথী সাহা, শহিদুল ইসলাম হীরা, কামরুজ্জামান শাহিন, এ্যাড. বিভ‚ তিভূষণ সুমন, রনজিৎ কুমার রায় এবং হরি চন্দ্র রায়।
কেন্দ্রীয় অনুমোদিত কমিটির কপি রংপুর জেলা কমিটির কাছে পৌঁছোলে জোটের সদস্যরা সন্তোষ প্রকাশ করে জোটের কার্যক্রমকে বেগবান করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.