সাংবাদিক সাকিলের স্ত্রীর মৃত্যুতে তাজহাট থানা প্রেসক্লাবের শোক

খবর বিজ্ঞপ্তির:

রংপুর সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সাইফ পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, সাংবাদিক শাকিল আহমদের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাজহাট থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় তাজহাট থানা প্রেসক্লাবের আহবায়ক চঞ্চল মাহমুদ, সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল, যুগ্ম আহবায়ক হাসান ফেরদৌস রাসেল, আপেল মাহমুদ, হাদিউজ্জামান হাদি, সুমন ইসলাম, সদস্য মোশারফ হোসেন রাজু, আতাউর রহমান, মাজহারুল আনোয়ার, জাহিদ হাসান, টিউলিপ এক্কা, নাজমুল হকসহ তাজহাট থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ সাংবাদিক শাকিল আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তারা  মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এম২৪নিউজ/আখতার