
নিউজ ডেস্ক:
রংপুর জেলার আটটি থানা ও দু'টি তদন্ত কেন্দ্র এবং পুলিশ লাইন্স এর কর্মকর্তা-কর্মচারীদের সুখ-দুঃখের ফেরিওয়ালা হচ্ছেন রংপুর জেলার মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম।
তিনি রংপুর জেলা পুলিশের নির্বাহী ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি থানা তদন্ত কেন্দ্র এবং পুলিশ লাইন্সে করোনার থাবা লাগার শুরু থেকে এখন পর্যন্ত দিনরাত অফিসার ও ফোর্সদের জন্য সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।
কোন পুলিশ সদস্য এবং পুলিশ সদস্যের পরিবারের ও কেহ আক্রান্ত হলে সাথে সাথে তাকে হাসপাতালে পাঠাচ্ছেন, সাহস যোগাচ্ছেন, বাসায় কিভাবে চিকিৎসা নিতে হয় তার পরামর্শ দিচ্ছেন। এমনকি প্রয়োজনীয় ঔষধও পাঠাচ্ছেন মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
অফিশিয়াল দাপ্তরিক কাজের ব্যস্ততার মধ্যেও যেভাবে জেলা পুলিশ সদস্যদের খোঁজ খবর রাখছেন ও সেবা প্রদান করছেন তা বিরল ঘটনা।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.