
রংপুর অফিস:
সুশাসনের জন্য নাগরিক- সুজন রংপুর মহানগরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতবারের সভাপতি মানবধিকার সংগঠক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু আবারো সভাপতি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন অবসর প্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম।
শনিবার (১১ জুন) রাত সাড়ে আটটায় রংপুর টাউন হল চত্বরে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিতে ২৯ সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাধারণ সম্পাদক আফতাব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান, খায়রুল ইসলাম বাপ্পী, মোখলেছুর রহমান, রুম্মানা জামান, সহ সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, শরীফা বেগম, সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন খান, কোষাধ্যক্ষ ইফসানা তাসমিন তৃপ্তি, দপ্তর সম্পাদক রেজাউল করিম জীবন, সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া আঁখি, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন।
দুই বছরের জন্য গঠন করা এ কমিটির অন্য সদস্যরা হলেন খন্দকার মাহবুল ইলাহী খসরু, নাসিমা আমিন, গোলাম মোস্তফা, হাসিবুল হাসান সুজন, ফজলুল করিম বাবুল, এমডি প্রিন্স, মাহমুদা বেগম, ফরহাদুজ্জামান ফারুক, আসাদুজ্জামান রিপন, এস এ অপু, লাবনী ইয়াসমিন লুমি, মিনার বসুনিয়া, নুরুল আমিন মিলন, মশিউর রহমান, সাকিল মাসুদ, ও হুমায়ুন কবির তালুকদার।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.