
রংপুর অফিস:
সংসদে আইন প্রনয়ন করে দ্রুত সময়ের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। কুমিল্লার ঘটনায় জড়িতরা কেউ পার পাবে না। স্বাধীনতা বিরোধীরা দেশে ধর্মীয় উত্তেজনার সৃষ্টির পায়তারা করছে তারাঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় কালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এ কথা বলেন।
তিনি আরো বলেছেন, দেশ যখন এগিয়ে যায় তখন দেশ বিরোধী একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা সংখ্যালুঘুদের নিয়ে ষড়ন্ত্রে মেতে উঠে।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহী সাদ এরশাদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর নাহার বেগম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, আওয়ামীলীগ, জাতীয় পার্টির নেতাকর্মী সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ।
মন্ত্রী তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা কারণে-অকারণে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে, ভাস্কর্য ভাঙে। এখন তারাই কুমিল্লা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এরাই মন্দিরে কোরআন শরীফ রাখার কাজ করেছে। কোন পাগলে বলবে কোরআন শরীফ নিয়ে হিন্দুরা তাদের পূজা করে। গোপনে কোরআন শরীফ রেখে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির পায়তারা করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.