
রংপুর অফিস:
পবিত্র ঈদ-উল-আযহায় রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ৩৩টি ওয়ার্ডে ১১৭টি স্থানে কোরবানীর পশু জবাই করার স্থান নির্ধারণ করা হয়েছে এবং ২৪ ঘন্টার মধ্যে কোরবানীর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে রংপুর সিটি করপোরেশন।
মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু। প্যানেল মেয়র বলেন, যত দ্রুত সম্ভব ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য ১ হাজার ৪২ জন পরিচ্ছন্ন কর্মী, ১২৫টি ট্রলি ও রিকশাভ্যান এবং ৩০ টি ট্রাক নিয়োজিত থাকছে। কোরবানীর নির্দিষ্ট স্থান পরিস্কার করার জন্য পরিচ্ছন্নতা কর্মী ও ব্লিচিং পাউডারের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া করোনার প্রকোপ থেকে রক্ষার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উল আযহার নামাজ আদায় করতে বলা হয়েছে।
ঈদের আগে শুক্রবার প্রতিটি মসজিদের ইমামকে জুম্মার নামাজের খুৎবার আগে এ বিষয়ে সচেতন করার জন্য পত্র দেয়া হয়েছে।
এছাড়া পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের ৫টি হট লাইন খোলা হয়েছে। হট লাইন নম্বর-০১৭৩৩৩৯০১৫০ ও ০১৭১৮৫৪৩১৫৭ /০১৭২৭৮৯৮১৯০।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সামসুল হক, প্যানেল মেযর -৩ ফরিদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, কাউন্সিলর মাহাবুবর রহমান মঞ্জু, সেকেন্দার আলী, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম ফুলু, মানিক মিয়া, মালেক নিয়াজ আরজু, মিজানুর রহমান মিজু, মুনতাসির শামীম লাইকো ও স্বাস্থ্য শাখা প্রধান ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া কোরবানীর গরুর চামড়া বিষয়ে সকলের উদ্যেশ্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমি মিঞা জানান, গরু কোরবানীর পর গরুর চামড়ায় কমপক্ষে ২ কেজি লবল ছিটিয়ে রাখবেন। তাহলে গরুর চামড়া আর নষ্ট হবে না।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.