
স্টাফ রিপোর্টার (রংপুর):
ডাক্তার, পুলিশসহ বুধবার রংপুর বিভাগে আরো ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১২ জনে। একই সময় ৬৩ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৫, দিনাজপুরে ১৯, ঠাকুরগাঁয় ১০, কুড়িগ্রামে সাত, লালমনিরহাটে ছয়, গাইবান্ধায় পাঁচ, নীলফামারীতে পাঁচ এবং পঞ্চগড়ে দুই জন করোনায় আক্রান্ত হয়েছে।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.