
নিউজ ডেস্ক:
সারাদেশব্যপী চলছে কঠোরবিধি নিষেধ। এ বিধিনিষেধ এ সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান না করার জন্য সরকারীভাবে কঠোরনির্দেশনা জারি করেছে সরকার। সরকারী বিধিনিষেধ অমান্য করে লালমনিরহাটের আদিতমারীতে বিয়ের আয়োজন করায় একটি পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় আলমের মেয়ের অনুষ্ঠানে অভিযান চালান উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী পরিবারটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।এসময় আদিতমারী থানা পুলিশের একটি দল তার সাথে ছিলেন।
ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন সাংবাদিকদের বলেন, কঠোরবিধিনিষেধ উপেক্ষা করে সামাজিক অনুষ্ঠান করায় মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.