
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দিনমজুর বাবা-মায়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
গতকাল সোমবার দুপুরে ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ দিলে রাতেই ধর্ষক রেজোয়ানকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার উপজেলার শ্রীরামপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড এলাকার রাধানাথ গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক রেজোয়ান শ্রীরামপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড এলাকার রাধানাথ গ্রামের নুর হোসেনের ছেলে বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, কিশোরী ওই মেয়ের বাবা কিছুদিন আগে দিনমুজুরের কাজের জন্য ফেনী যান। তার স্ত্রীও দিনমুজুরের কাজ করেন। ঘটনার দিন সকালে নাস্তা শেষে মেয়েকে বাড়িতে রেখে কাজে যান রাশিদা বেগম। এই সুযোগে প্রতিবেশী রেজোয়ান ওই বাড়িতে এসে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতার মা বাড়িতে এলে তার মাকে সব বলে দেয়।
ওইদিনই ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জানিয়ে ধর্ষকের বিচার দাবি করেন ভিকটিমের মা। তবে এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিউল ইসলাম হুমকি উপেক্ষা করে ভিকটিমকে তার মাসহ সোমবার দুপুরে থানায় নিয়ে যান। ধর্ষিতার মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর ওইদিন রাতেই ধর্ষক রেজোয়ানকে গ্রেফতার করে।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা স্বীকার করে ডেইলি বাংলাদেশকে বলেন, অভিযোগ পাওয়ার পর পরই অপরাধীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.