
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর লিমা আক্তার (২২) নামে এক তরুণীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত থেকে লিমা আক্তার নিখোঁজ হন। লিমা তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম এলাকার মংলু মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সবাইকে নিয়ে রাতের খাবার শেষে বাড়ি থেকে অভিমান করে চলে যায় লিমা আক্তার। ওইদিন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। লিমা আক্তারের মৃত্যু ঘটনাটি হত্যা না আত্মহত্যা এর রহস্য উদঘাটন করতে মাঠে নেমেছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.