
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের বুড়িমারীর ল্যান্ডপোর্ট এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
জানা যায়, রবিবার জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীর ল্যান্ডপোর্ট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকে সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সূত্র: ইত্তেফাক অনলাইন।