
নিউজ ডেস্ক:
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় লালমনিরহাট জেলার গোবদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে কেউ পাস করেনি মঙ্গলবার দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা দুর্গাপুর ইউপির গোবদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
চলতি জেএসসি পরীক্ষায় গোবদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯জন শিক্ষার্থী অংশ নেয়। কুমড়িরহাট এসসি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। ফলে জেলার মধ্যে শূন্য পাশের তালিকায় স্থান পায় এ শিক্ষা প্রতিষ্ঠানটি।
গোবদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়ের পাঠদানের জন্য আটজন শিক্ষক রয়েছেন তবে তিনি অসুস্থতায় বাড়িতে থাকার কারণে মোট শিক্ষার্থীর সংখ্যা জানা নেই। তবে এবারে জেএসসি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউ কৃতকার্য হতে পারেনি।
আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, জেলায় ফলাফলে শতভাগ শূন্য পাসের তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠান গোবদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.