
নিউজ ডেস্ক:
গুলিসহ ম্যাগজিন হারিয়ে ফেলার অভিযোগে লালমনিরহাট সদর থানার এসআই খালেকুল বাদশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
গত সোমবার লালমনিরহাট সদর উপজেলার কলেজ বাজার এলাকায় আসামি গ্রেফতার করতে গিয়ে গুলিসহ ম্যাগজিন হারান এসআই খালেকুল বাদশা।
পুলিশ সুপার জানান, অভিযান চালানোর সময় এসআই বাদশা তার ব্যবহৃত পিস্তলের গুলি ভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলেন। এরপর বিষয়টি থানায় না জানিয়ে গোপন রাখলে ওই দিনই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে এসআই বাদশা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এর ফলে তাকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে হারানো ম্যাগাজিনটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.