
নিউজ ডেস্ক:
লালমনিরহাটে নিজ বাড়ি থেকে জাল টাকাসহ আয়েশা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে লালমনিরহাট শহরের খোঁচাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আয়েশা একই এলাকার বাসিন্দা।
সদর থানার ওসি শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের খোঁচাবাড়ি এলাকায় আয়েশার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার ১৭টি ও ৫০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
ওসি আরো জানান, আয়েশা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। লালমনিরহাট পৌরসভা নির্বাচনে তিনি এসব জাল টাকা ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.