
নিউজ ডেস্ক:
লালমনিহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পারুল বেগম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস উল্টে আহত হয়েছেন তার স্বামী ও পুত্রবধূসহ আরো ১০ জন।
বুধবার বিকেলে লালমনিহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগম কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী গ্রামের মোকছুদার রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে হাতীবান্ধায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন মোকছুদার রহমান। রাস্তায় ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় সামনের দিক থেকে আসা লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পারুল বেগম মারা যান। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোকছুদার রহমান ও তার পুত্রবধূ। অন্যদিকে বাসটি উল্টে পড়ে যাওয়ায় ১০ জন যাত্রী আহত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তৈহিদুর রহমান জানান, আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.