
নিউজ ডেস্ক:
‘স্ত্রীকে মারধর করে শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই’ এমন অভিযোগ তুলে গতকাল সোমবার লালমনিরহাটের হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন নাছির উদ্দিন নামে এক ব্যক্তি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জামাই এমদাদুল। শ্বশুর নাছির উদ্দিনের বাড়ি পাশ্বর্বতী নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি এলাকায়। জামাই এমদাদুল (এনদা) একই এলাকার তরিফ উদ্দিনের ছেলে।
নাছির উদ্দিনের অভিযোগ, গত ২২ জানুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপির ধুবনী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থানরত তার স্ত্রী আহিতন নেছাকে নিয়ে পালিয়ে যায় মেয়ের জামাই এমদাদুল। এমদাদুলের স্ত্রী নাজলী বেগমের অভিযোগ, তার মায়ের সঙ্গে তার স্বামীর অবৈধ সর্ম্পক। ওই সর্ম্পকের প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় সোমবার হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জামাই এমদাদুল বলেন, তার স্ত্রী অনেকের সঙ্গে ফোনে কথা বলেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। আমার শাশুড়ি আমার পক্ষে কথা বলায় তারা বাপ-বেটি মিথ্যা অপবাদ দিচ্ছে।শাশুড়িকে কোথাও নিয়ে যাই নি। বড়খাতা বাজারে নিয়মিত দোকান করছি। এসবের প্রতিকার চেয়ে থানায় একটি অভিযোগ করেছি।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.