
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম সাবু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রংপুর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান তিনি। সাবু মিয়া সাবেক ইউপি চেয়ারম্যান আকবর মিয়ার ছেলে। সাবু মিয়া দুই স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শনিবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার বিকেলে ঢাকা নেয়ার পথে রাতে তিনি মারা যান।
গোতামারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন রায় বলেন, চেয়ারম্যানের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। তার মতো ভালো মনের মানুষ গোতামারী ইউনিয়নে আর খুঁজে পাওয়া যাবে না। সোমবার বিকেল তিনটার দিকে আজিম বাজার স্কুল মাঠে তার জানাজা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.