
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধায় ১২০ বস্তা চাল উদ্ধার করেছেন ইউএনও। রোববার রাতে ওই উপজেলার সির্ন্দুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি গোডাউন থেকে ওই চাল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মধ্য রাতে ওই এলাকায় শাহজাহানের গোডাউনের সামনে একটি ট্রলি এসে দাঁড়ায়। এতে স্থানীয় লোকজনের সন্দেহ দেখা দিলে তারা গোডাউনটি ঘিরে রেখে হাতীবান্ধা ইউএনও সামিউল আমিনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও সামিউল আমিন পুলিশ সঙ্গে নিয়ে গোডাউনের তালা খুলে ১২০ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় ট্রলি চালক দুখু মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, ২৫ কেজি ওজনের ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলির চালককেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত চাল ১০ টাকা কেজি বিক্রির চাল হতে পারে।
হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, রাতে ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল নিয়ে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা পর তদন্ত করলে প্রকৃত রহস্য বের হবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.