
নিউজ ডেস্ক:
সংসারের বড় ছেলে হলে অনেক কিছুই সহ্য করতে হয়। আর অসহায় পরিবারে জন্মালে তো কথাই নেই। তেমনি এক বড় ছেলে শাকিল রানা। যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছেন বিসিএস ক্যাডার হওয়ার। অভাবের সংসার হওয়ায় চা শ্রমিক হিসেবে কাজ করেন। আর এভাবেই তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু এবার ২০ হাজার টাকার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুযোগ পেয়েও ভর্তি হতে পারছেন না।
শাকিল লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি গ্রামের শ্রমিক মমিনুল ইসলামের ছেলে। ভূমিহীন মমিনুল ইসলাম এক ছেলে ও এক মেয়ের সংসারের খরচ জোগাতে হোটেলে কাজ করেন। অভাব-অনটনের কারণে বড় ছেলে শাকিলকে আদিতমারী স্টোরপাড়া গ্রামে নানার বাড়িতে রেখেছেন। ছোটবেলা থেকেই চা বিক্রেতা নানা আব্দুস সাত্তারের বাড়িতে থেকে দোকানে সহায়তার পাশাপাশি পড়াশোনা করছেন শাকিল।
[caption id="attachment_8126" align="aligncenter" width="909"]
হোটেলে কাজ করছেন শাকিল[/caption]
প্রাথমিকের গণ্ডি পেরোতেই লেখাপড়া বন্ধের উপক্রম হলে প্রতিবেশীদের সহায়তায় চালিয়ে নেন খরচ। আদিতমারী হাসপাতাল গেটে নানার চায়ের দোকানে কাজ করেই ২০১৭ সালে সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.০৯ পান। এতে লেখাপড়ার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। ভর্তি হন রংপুর সরকারি কলেজে। সেখানে টিউশনি করে ২০১৯ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.২৫ পেয়ে এইচএসসি পাস করেন। এবার বিসিএস ক্যাডার হওয়ার আগ্রহ আরো বেড়ে যায় তার।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.