
নিউজ ডেস্ক:
সোমবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় ২ লাখ ১০ হাজার ৬৫৭ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন ও নারী ৭১ হাজার ৭৭৯ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার রংপুরে ৩ হাজার ৭৩২ জন, পঞ্চগড়ে ১ হাজার ৩৮৪ জন, নীলফামারীতে ২ হাজার ৯৪০ জন, লালমনিরহাটে ১ হাজার ৫২৩ জন, কুড়িগ্রামে ২ হাজার ১৪৯ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৩৮৩ জন, দিনাজপুরে ৪ হাজার ১৫০ জন এবং গাইবান্ধায় ২ হাজার ৫৭ জনসহ মোট ২০ হাজার ৩১৮ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৪১৮ জন ও নারী ৭ হাজার ৯’শ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী বলেন, রংপুর বিভাগে ৮ জেলায় দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকাদান কর্মসূচি চলছে। আগের তুলনায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.