
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের লেখা ‘উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘লেখালেখিতে তরুণ প্রজন্ম বিশেষ করে তরুণ রাজনীতিকদের আরও বেশী এগিয়ে আসতে হবে। দেশ এবং জাতির উন্নয়নে তাদের চিন্তা-ভাবনা এবং কর্মপরিকল্পনা সেগুলো আরো বৃহৎ পরিসরে জনগণের সামনে তুলে ধরতে হবে।’
বাংলাদেশের ইতিহাস এবং রাজনৈতিক ধারাবাহিকতায় নতুন প্রজন্ম এর চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, জীবনবোধ, রাজনীতিবোধ সবকিছুর সমন্বয় ঘটিয়ে লেখকের ক্ষুদ্র অভিজ্ঞতা- যা তিনি গ্রহণ করেছেন, অবলোকন করেছেন, আত্মস্থ করেছেন তার চারপাশ থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, বন্ধুদের কাছ থেকে এবং সর্বোপরি জনগণের কাছ থেকে - তারই এক ক্ষুদ্র বহিঃপ্রকাশ লেখক এর ‘উপাখ্যান’ নামক গ্রন্থটি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.