
অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার হাসপাতালসহ একাধিক দায়িত্বশীল সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র বলছে, কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন খালেদা জিয়া। করোনা টেস্টের জন্য শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ঢাকার অন্যতম একটি বেসরকারি হাসপাতালে তার করোনা পরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
এদিকে স্বাস্থ্য অধিফদফতরের প্রতিবেদনে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হিসেবে দেখা গেছে বলে অপর একটি সূত্র নিশ্চিত করেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.