
অনলাইন ডেস্ক:
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের হৃদ্যন্ত্রে ওপেন হার্ট সার্জারি করা হবে শনিবার সকালে। সকাল সাড়ে সাতটায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান। তিনি দেশবাসীর কাছে দলের আমিরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান। তিনি দেশবাসীর কাছে দলের আমিরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
চিকিৎসকদের উদ্ধৃত করে জানানো হয়, শফিকুর রহমানের আটারিতে (ধমনি) ছোট-বড় পাঁচটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি ব্লক প্রায় ৮৬ শতাংশ বন্ধ, বাকি দুইটি ৬০ ও ৬৭ শতাংশ। গত ৩০ জুলাই এনজিওগ্রামের মাধ্যমে এসব ব্লকের অস্তিত্ব ধরা পড়ে।
এর আগে, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি দুইবার মঞ্চে ঢলে পড়েন। এরপরই শুরু হয় তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
গোলাম পরওয়ার জানান, আমিরের পরিবার এবং দলের পক্ষ থেকে বিদেশে অস্ত্রোপচারের প্রস্তাব থাকলেও তিনি তাতে সম্মতি দেননি। তিনি দেশের চিকিৎসকদের ওপর সম্পূর্ণ আস্থা রেখেছেন।
জামায়াতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সুচিকিৎসা নিশ্চিত করতে কেউ যেন হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দলের আমিরের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তথ্যসূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.