
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা হয়ে থাকলে নির্বাচন কমিশনের তা গুরুত্ব দিয়ে দেখা উচিত। এমন ঘটনার পুনরাবৃত্তিরোধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।
বুধবার সকালে কক্সবাজার শহরের কলাতলির সুগন্ধা পয়েন্টে সম্প্রসারিত চার লেন সড়কের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যারা ব্যবস্থা নিতে পারে এখন তারা নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত আছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে নির্বাচন কমিশন এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।
তিনি বলেন, বিএনপি এখন একটা নালিশ নির্ভর দল হয়ে গেছে। আন্দোলন নির্বাচন কোথাও তাদের সাফল্য নেই। তারা নালিশ নির্ভর রাজনীতি করছে। নির্বাচন আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তাদের নালিশ করা ছাড়া আর রাজনৈতিক পুঁজি নেই।
এ সময় স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, মহিলা এমপি কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.