
অনলাইন ডেস্ক:
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি..... রাজিউন)। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল সোমবার শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
২০১২ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর কয়েক বছর পর মস্তিষ্কেও ক্যান্সার ধরা পড়ে। এছাড়াও শাহজাহান সিরাজ ডায়াবেটিস, কিডনি জটিলতা ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।
শাহজাহান সিরাজ বিএনপির সময়কার মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তিনি ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।
সুত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.