
নিউজ ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনে ইশরাক হোসেনের প্রচারণায় রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সময়ে ইট-পাটকেল নিক্ষেপও করা হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
রবিবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপীবাগ এলাকার টিকাটুলীর মোড়ে ইশরাকের নির্বাচনী গণসংযোগের সময় কে বা কারা ইট ছুঁড়ে মারে। এরপর একটি নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ সামগ্রী তার গণসংযোগের স্থলে ছুঁড়ে মারতে থাকে। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ওয়ারি থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.