
অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার সকাল ১১ টার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে।
এর আগে, ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ২ জুন হাসপাতালে ভর্তি হন।
সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত এমপি। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় আসলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.