
অনলাইন ডেস্ক:
এতিমখানা ছাড়া কাওমি মাদরাসাসহ সব আবাসিক-অনাবাসিক মাদরাসা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে দেশে লকডাউন বলবৎ রয়েছে। ইতিপূর্বে সরকার দেশের সব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনও খোলা রয়েছে বলে জানা যায়, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।
এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কওমি মাদরাসাসহ (এতিমখানা ব্যতিত) সব মাদরাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল। এ নির্দেশ পালনে কোনো শৈথিল্য প্রদর্শন করা যাবে না। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.