অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ পরিবারের পাঁচ সদস্য এবং ২ জন কেয়ারটেকার করোনা আক্রান্ত হয়েছেন। বাকিরা হলেন তার একমাত্র কন্যা এবং নাতি-নাতনিরা।
তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ পরিবারের পাঁচ সদস্য ও ২ জন কেয়ারটেকার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাংলোতে অবস্থান করছেন এবং সেখান থেকেই ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানান, উপাচার্য ম্যাম শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে সিএমএইচের সঙ্গে আলোচনা হয়েছে, কোনো সমস্যা হলে সেখানে চিকিৎসা নেওয়া হবে।
এদিকে উপাচার্যের পিএসসহ বিশ্ববিদ্যালয়ের ১৫ কর্মচারী, কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে গত ৪ জুলাই থেকে ১৪ দিনের জন্য বিশ্ববিদ্যালয় লকডাউনে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
উল্লেখ্য, করোনা মহামারির প্রথম থেকে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মিটিং, কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ এবং করোনার নমুনা পরীক্ষায় ল্যাব নির্মাণসহ বিভিন্ন কাজ করে আসছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.