নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার।
এদিন দুপুর সাড়ে ১২টায় ঢাবির প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসের ২১৪ নাম্বার কক্ষে ফল প্রকাশ করবেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এর আগে ২০ সেপ্টেম্বর হয় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) হয় ১৪ সেপ্টেম্বর। অঙ্কন পরীক্ষা হয় ২৮ সেপ্টেম্বর।
সূত্র: ডেইলি বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.